ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
উপজেলা নির্বাহী অফিসার ছবির ক্যাপশন: উপজেলা নির্বাহী অফিসার
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ী ইউনিয়নের কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আ. মালেক (৫৫) কে ২ (দুই) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।